শিরোনাম
বরফধস ও রাবিশে তৈরি কৃত্রিম লেক বিস্ফোরণ, নেপালে শতাধিক প্রাণহানি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে প্রশাসনের ১৩ নির্দেশনা নেপালে ভয়াবহ বন্যা: ৯৫ মৃত্যু, নিখোঁজ তিন শতাধিক পর্যটক তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল সিলেটে ‘প্রেমিকাকে’ চা-পান খাওয়ানোয় ব্যবসায়ীকে খু/ন: পুলিশ খুঁজছে রহস্য ৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ

https://www.emjanews.com/

11020

art-literature

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৫

শিল্প সাহিত্য

জাতিসংঘের আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা তালিকায় সিলেটের উৎস

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৫

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের আয়োজিত যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছেন সিলেটের তরুণ আলোকচিত্রী উৎস কান্তি দাস। সারা দেশ থেকে নির্বাচিত ৮০ জন আলোকচিত্রীর মধ্যে তিনি সিলেট থেকে সুযোগ পাওয়া একমাত্র অংশগ্রহণকারী।

বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে জাতিসংঘ ভবনে প্রদর্শিত হয় নির্বাচিত আলোকচিত্রগুলো। ‘Youth as Catalysts of Change’ শীর্ষক এই প্রদর্শনীটির আয়োজন করে ইউএন বাংলাদেশ।

আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উৎস কান্তি দাস এ বছর সিলেটের মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, `জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটি মঞ্চে নিজের কাজ প্রদর্শিত হওয়া আমার জন্য গভীর আনন্দ ও গর্বের বিষয়। এই ছবির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি- যুবসমাজই পরিবর্তনের আসল প্রেরণা, যারা আলো ছড়ায় চিন্তায়, কাজে, স্বপ্নে। এই স্বীকৃতি আমার কাছে কেবল একটি সম্মান নয়, বরং আরও গল্প বলার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রেরণাও।'

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উৎস জানান, `আমি আশা করি সামনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবো। আমার ছবি যেন দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে পারে- এই প্রত্যাশাই রাখি।'

আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত ৮০ জন তরুণ আলোকচিত্রীর সৃষ্টিশীল কাজ প্রদর্শিত হয়েছে, যা তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও পরিবর্তনের সম্ভাবনাকে ফুটিয়ে তুলেছে।