শিরোনাম
বরফধস ও রাবিশে তৈরি কৃত্রিম লেক বিস্ফোরণ, নেপালে শতাধিক প্রাণহানি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে প্রশাসনের ১৩ নির্দেশনা নেপালে ভয়াবহ বন্যা: ৯৫ মৃত্যু, নিখোঁজ তিন শতাধিক পর্যটক তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল সিলেটে ‘প্রেমিকাকে’ চা-পান খাওয়ানোয় ব্যবসায়ীকে খু/ন: পুলিশ খুঁজছে রহস্য ৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ

https://www.emjanews.com/

18121

national

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৬ ২৩:২০

জাতীয়

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ২৩:২০

ছবি: হাবিবুর রহমান।

গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সরকারি বাসভবনে পুলিশ সুপার জসিম উদ্দিনের ব্যারাক থেকে হাবিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।

নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ঢাকা থেকে গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোয় গার্ডের দায়িত্বে যোগ দেন নায়েক হাবিবুর রহমান।

বুধবার বিকেলে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে গার্ড কমান্ডার সোহেল মিয়া কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্য সদস্যদের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন।

এ সময় তারা হাবিবুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় হাবিবুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।