শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11035

sylhet

প্রকাশিত

০১ নভেম্বর ২০২৫ ১৩:০৭

আপডেট

০১ নভেম্বর ২০২৫ ১৩:১১

সিলেট

সিলেটে রেলপথ অবরোধ: আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছেন যাত্রীরা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১৩:০৭

ছবি- সংগ্রহ

সিলেট রেলস্টেশন এলাকায় লাইন অবরোধের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জরুরি সংস্কারসহ ৮ দফা দাবিতে বিভাগজুড়ে সিলেট-ঢাকা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটি। সকাল সাড়ে ১০টা থেকে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করে রাখলেও সিলেটে পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় কিছুসংখ্যক আন্দোলনকারী লাইন অবরোধের চেষ্টা করলে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীরা তাদের ধাওয়া দেন। এসময় আন্দোলনকারীরা দ্রুত রেললাইন থেকে সরে যান।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। শিডিউল অনুযায়ী সব ট্রেন চলাচল করছে।”

এদিকে, কুলাউড়া স্টেশনে অবরোধের কারণে সিলেট-ঢাকা রুটে কিছু ট্রেন সাময়িকভাবে বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। তবে সিলেট রেলস্টেশন এলাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।