শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11064

surplus

প্রকাশিত

০২ নভেম্বর ২০২৫ ১২:০৬

আপডেট

০২ নভেম্বর ২০২৫ ১৩:১২

অন্যান্য

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক মানের গবেষণার স্বীকৃতি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ ১২:০৬

আন্তর্জাতিক মানের লাগসই গবেষণার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। সিকৃবি'র শিক্ষক ও  গবেষকদের দ্বারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত সময়োপযোগী গবেষণাসমূহের ফলাফল সিকৃবি'র জার্নাল 'জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি' সহ বিভিন্ন হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে নিয়মিত প্রকাশিত হচ্ছে। যার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ইন্টারন্যাশনাল সিস্টেম ফর অ্যাগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এজিআরআইএস) ডাটাবেজে স্থান পেয়েছে কৃষি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সিকৃবি। 

খাদ্য ও কৃষি সংস্থার এ বৈশ্বিক ডাটাবেজ আনুষ্ঠানিকভাবে সিকৃবি'র সাময়িকী ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি'কে  তার বৈশ্বিক কৃষি বিজ্ঞান বিষয়ক প্ল্যাটফর্মে একীভূত করেছে। এর ফলে সিকৃবি’র গবেষণার জন্য বৃহত্তর আন্তর্জাতিক দৃশ্যমানতা, বিশ্বব্যাপী কৃষি বিজ্ঞানে বাংলাদেশের অবদানের স্বীকৃতি এবং সমস্ত প্রকাশিত কাজের জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক আস্থার পথ নিশ্চিত হয়েছে। এ ডাটাবেজে সিকৃবি'র জন্য ইউনিক আইডি বিডিও প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'এজিআরআইএস' ডাটাবেজে সিকৃবি স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, সিকৃবি'র জার্নাল 'জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি' জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পাওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক রাঙ্কিংয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সিকৃবি'র সাময়িকীটি ইতোমধ্যে ডিওআই ইনডেক্সিং ও বাংলাজল প্লাটফর্মেও অন্তর্ভূক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, সাময়িকীটি সিকৃবি রিসার্চ সিস্টেমের (সাউরেস) তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।