শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11176

sylhet

প্রকাশিত

০৬ নভেম্বর ২০২৫ ১৮:১৪

আপডেট

০৬ নভেম্বর ২০২৫ ১৮:২০

সিলেট

এসএমপিতে যে পুলিশ ফোর্স রয়েছে, তাতে সবার নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়: আব্দুল কুদ্দুস চৌধুরী

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ ১৮:১৪

ছবি: ইমজা নিউজ

পিপিপি বা পুলিশ-পাবলিক পার্টনারশিপের মাধ্যমে নিরাপত্তাবাহিনী গঠন করে সুষ্ঠু ভাবে সবার নিরাপত্তা দিতে চান এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।

এ সময় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে জানান, বর্তমানে এসএমপিতে যে পুলিশ ফোর্স রয়েছে, তাতে সবার নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়।

তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দল থেকে কিছু স্বেচ্ছাসেবী যুবশক্তি নিয়ে একটি পুলিশ সহায়তা টিম গঠন করা যেতে পারে। তাদের নিরাপত্তাজনিত বিষয়ে ব্রিফিং দিয়ে নির্বাচনের আগে থেকে সভা-সমাবেশ, সেমিনার-সিম্পোজিয়ামের শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যেতে পারে।

আজ বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত সিলেট-১ ও সিলেট-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি তার পুলিশি শক্তির সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরেন।
এ সময় তিনি সেই সীমাবদ্ধতা অতিক্রমের একটি ফর্মুলাও উপস্থাপন করেন।

বৈঠকে বিএনপি, জামায়াত, জমিয়ত, এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের নিরাপত্তা প্রত্যাশা জানিয়ে নিজ নিজ দলের পক্ষে বক্তব্য রাখেন।

সবশেষে সভাপতির বক্তব্য দেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।