শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11247

sylhet

প্রকাশিত

০৯ নভেম্বর ২০২৫ ১১:৪৭

আপডেট

০৯ নভেম্বর ২০২৫ ১৩:৫৬

সিলেট

কানাইঘাটে গৃহকর্তাকে খুন করে ডাকাতি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ ১১:৪৭

ছবি: ময়না তদন্তে প্রেরণের সময় কানাইঘাট থানা প্রাঙ্গনে আব্দুল হান্নান হানাইয়ের লাশ।

এবার কানাইঘাটে ডাকাতির সময় গৃহকর্তাকে খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল হান্নান হানাই (৫৫)। তিনি ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা।

ভিকটিমের পরিবার জানায়, আব্দুল হান্নান হানাই জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকা মজুদ করেছিলেন। পার্শ্ববর্তী বাখালছড়া এলাকার চিহ্নিত ডাকাত চক্র ফারুক ডাকাত ও তার বাহিনী রবিবার ভোররাত ৪টার দিকে তার বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতির সময় আব্দুল হান্নান হানাই তাদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়।

এরপর ভিকটিমের স্ত্রী, সন্তান ও ভাই তাকে আহত অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে তারা ভিকটিমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘খুনের খবর পাওয়ার পরপরই তথ্য নিয়ে খুনিদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।’