শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

11255

surplus

প্রকাশিত

০৯ নভেম্বর ২০২৫ ১৪:৩২

অন্যান্য

ট্রাম্পের ঘুম: অসুস্থতা নিয়ে প্রশ্ন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ ১৪:৩২

ফাইল ছবি (সংগৃহিত)

ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বুজে থাকা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তার কর্মক্ষমতা ও শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

গত বৃহস্পতিবার ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে কয়েকবার চোখ বন্ধ অবস্থায় দেখা যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি কখনো চোখ বন্ধ করে বসে আছেন, আবার কখনো চোখ খোলা রাখতে লড়াই করছেন। মাঝে মাঝে হাত দিয়ে চোখও ঘষতে দেখা যায় তাকে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর মার্কিন রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় এক ব্যঙ্গাত্মক পোস্টে ট্রাম্পের ছবি শেয়ার করে লিখেছে, ‘ডোজি ডন ফিরে এসেছে।’

তবে হোয়াইট হাউজের মুখপাত্র টেইলর রজার্স এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানজুড়ে পুরোপুরি সতর্ক ছিলেন, বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। তিনি ঘুমিয়ে পড়েননি।’

৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে এমআরআই করিয়েছেন বলে জানিয়েছেন, যদিও পরীক্ষার কারণ প্রকাশ করেননি। এর আগে চিকিৎসকেরা তার পায়ে শিরা-সংক্রান্ত কিছু সমস্যা শনাক্ত করেছিলেন।

এ নিয়ে বিরোধীরা ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেও, তার ঘনিষ্ঠ সহযোগী ও মন্ত্রিসভার সদস্যরা বলছেন, প্রেসিডেন্ট এখনো নিয়মিতভাবে দীর্ঘ সময় কাজ করেন এবং দিনরাত যে কোনো সময় ফোনে নির্দেশ দেন।