https://www.emjanews.com/

11263

weather

প্রকাশিত

০৯ নভেম্বর ২০২৫ ১৯:০৮

আবহাওয়া

দেশের ১৭ জেলায় রাতের তাপমাত্রা নামবে ১২-১৪ ডিগ্রিতে

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ ১৯:০৮

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ১৭ জেলার কিছু অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

রোববার (৯ নভেম্বর) সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আজ রাত থেকে ১৪ বা ১৫ নভেম্বর পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর ও জামালপুর জেলার কিছু স্থানে রাতের তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

এ সময় দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় দিনে তেমন শীত অনুভূত হবে না।

বিডব্লিউওটি জানায়, দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে অনেকের ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।