শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11335

sylhet

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৫ ২২:৫৬

আপডেট

১১ নভেম্বর ২০২৫ ২৩:০৬

সিলেট

চাকু নিয়ে ডাকাতির প্রস্তুতি!

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ ২২:৫৬

ছবি: সংগৃহিত

সিলেটের জালালাবাদ থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত প্রায় সোয়া ৪টায় শিবের বাজার ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করেছে।

থানার অফিসার ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান ও তার ফোর্স ২নং হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় নজরুল ইসলামের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পাশে বাঁশঝাড় পার্শ্ববর্তী অন্ধকারছন্ন স্থানে অভিযান চালিয়ে ধারালো বড় চাকু ও মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন কোম্পানীগঞ্জ থানার শিমুল তলা গ্রামের হোসেন খা’র ছেলে মোঃ জাকির মিয়া (৪৩) এবং সামছু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৫)। 

ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৪-৫ জন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।