শিরোনাম
শুক্রবার থেকে চালু হচ্ছে দুবাই ও আবুধাবি রুটে বিমানের ফ্লাইট ১৪ মার্চ সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে হারানো ফোন ফিরে পেলেন ৭০ জন সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ*ত্যু: চালক গ্রে ফ তা র সিলেটে চলছে ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় ছি/ন/তা/ই/কা/রীসহ ধরা ৬৬ জন মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ

https://www.emjanews.com/

11378

surplus

প্রকাশিত

১৩ নভেম্বর ২০২৫ ১৯:৪২

অন্যান্য

সিলেট-৬

`আমার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে আমি সম্মান করি'- অ্যাড. এমরান চৌধুরী

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:৪২

ছবি: সংগৃহিত

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, `গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের জন্য আমাকে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং এই দুই উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। সর্বোপরি শুকরিয়া জানাই মহান আল্লাহ তা’আলার। আমি আল্লাহর নামে কসম করে বলছি- আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আজীবন বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর দাস হয়ে সেবা করে যেতে চাই।'

বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের ইউসুফ কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শোকরানা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, `আমার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে আমি সম্মান করি। মনোনয়ন পাওয়ার পর আমি সবার বাসায় গিয়েছি, তারা আমাকে আশ্বাস দিয়েছেন- ধানের শীষের পক্ষে কাজ করবেন। এখনো কারো মনে যদি অভিমান থাকে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের দিকে তাকিয়ে আগামীকাল থেকেই দলের পক্ষে মাঠে নামুন। আমাদের সবার একটাই লক্ষ্য- এই জনপদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করে সিলেট-৬ আসনকে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়া।'

তিনি আরও বলেন, `চব্বিশের শহিদদের রক্ত ও ধানের শীষের সঙ্গে বেঈমানি করলে এই দুই উপজেলার মানুষ ক্ষমা করবে না। আমি গত ২৫ বছর ধরে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের মানুষের ঘরে ঘরে গিয়েছি, আরও যাবো। অবহেলিত জনপদগুলোর সমস্যা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করব।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, আবু তাহের, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, মুজিবুর ইসলাম তাজুল, আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সহ-সভাপতি বেলাল আহমদ শুক্কুর, আবু বক্কর আবু, আব্দুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ।

দোয়া মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আলী।

পরে পৌর এলাকায় গণসংযোগ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের প্রচারপত্র বিতরণ করে সবার কাছে দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।