শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11447

sylhet

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৫ ১১:১৬

আপডেট

১৬ নভেম্বর ২০২৫ ১১:৫৭

সিলেট

সিলেটে হাসপাতাল পার্কিংএ দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ ১১:১৬

ছবি- সংগ্রহ

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এর সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শুনেচি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’