শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11641

sylhet

প্রকাশিত

২৩ নভেম্বর ২০২৫ ১০:২১

আপডেট

২৩ নভেম্বর ২০২৫ ১১:০৫

সিলেট

কানাইঘাট সীমান্তে ফের খাসিয়ার গুলিতে বাংলাদেশীর মৃত্যু

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ ১০:২১

ছবি: জমাল উদ্দিনের লাশবাহী লেগুনা।

কানাইঘাট লোভাছড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সীমান্তের ওপার থেকে খাসিয়ার ছুড়া গুলিতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক দূর্গা কুমার জানিয়েছেন, শনিবার রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় কানাইঘাট থানায় নিয়ে আসে।

মৃত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র।

নিহত জামাল উদ্দিন শনিবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যায় আর বাড়ি ফেরেননি। রাত ১১টার দিকে লোভাছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা নিয়মিত টহলের সময় ভালুকমারা গ্রামের পাশে বাংলাদেশ সীমান্তে তার গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

উল্লখ্য এই সীমান্তে প্রায়ই খাসিয়ার গুলিতে বাংলাদেশী মৃত্যুর ঘটনা ঘটে।