https://www.emjanews.com/

11747

politics

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৫ ২০:৩৮

রাজনীতি

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন স্বপদে ফিরলেন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫ ২০:৩৮

ছবি: ইমজা নিউজ

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইনের সকল সাংগঠনিক পদ থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার দাখিল করা আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ফলে আপনার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

দল আশা প্রকাশ করেছে, নাসিম হোসেন ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।