https://www.emjanews.com/

14362

surplus

প্রকাশিত

১৩ মার্চ ২০২৬ ২০:২৯

অন্যান্য

বাহরাইন প্রবাসীদের সুখবর দিলো দূতাবাস

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ ২০:২৯

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি প্রবাসী বাহরাইনের বাইরে অবস্থান করলেও তারা এখন ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দেশের বাইরে থেকেও এই সুবিধা গ্রহণ করা যাবে।

দূতাবাস সূত্রে জানানো হয়েছে, যেসব প্রবাসীর ভিসা এলএমআরএ এর অধীন রয়েছে, তারা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর নিবন্ধন কেন্দ্রগুলোর যেকোনো একটিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এরপর নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের আবেদন করতে হবে।

এক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে যেসব প্রবাসীর ভিসা সিআর বা কোনো কোম্পানির অধীন রয়েছে, তাদেরকে নিজ নিজ স্পন্সর বা সংশ্লিষ্ট কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসা নবায়নের আবেদন করতে হবে। সেক্ষেত্রেও ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন করার পর পেমেন্ট সংক্রান্ত বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করলে ভিসা নবায়ন সম্পন্ন হবে। তবে কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

জরুরি প্রয়োজনে প্রবাসীদের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।