শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11757

sylhet

প্রকাশিত

২৮ নভেম্বর ২০২৫ ১৫:৪৮

সিলেট

সিলেটে কিশোর গ্যাং–বিরোধে এক কিশোর খুন: আটক ৩

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ ১৫:৪৮

ফাইল ছবি

সিলেটের এয়ারপোর্ট থানার ইলাশকান্দি এলাকায় কিশোরগ্যাং দুই গ্রুপের পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এসএমপি জানায়, ওই রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের প্রধান জাহিদ হাসান এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তপুকে গুরুতর জখম করেন। তপু ইলাশকান্দির উদয়ন ৪০/২ এলাকার বাসিন্দা এবং শাহ এনামুল হকের ছেলে।

রক্তাক্ত অবস্থায় স্বজনরা তপুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তার দুই সহযোগী—অনিক মিয়া ও জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অনিক মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়; বর্তমান ঠিকানা সিলেটের লোহারপাড়া। আর জুনায়েদের স্থায়ী ঠিকানাও দিরাইয়ের ভাটিপাড়া, বর্তমান ঠিকানা লোহারপাড়া।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানায় পুলিশ। তবে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।