শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

11760

sylhet

প্রকাশিত

২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫১

সিলেট

বন ও বন্যপ্রাণী রক্ষায় করণীয় বিষয়ক সেমিনার

বন ব্যবস্থাপনায় মানুষকে সম্পৃক্ত করার পরামর্শ 

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫১

ছবি: সংগৃহিত

মৌলবীবাজারের শ্রীমঙ্গলে বন ও বন্যপ্রাণী রক্ষায় করণীয় বিষয়ে সেমিনারে বন ব্যবস্থাপনায় মানুষকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের অধ্যাপক ড. রুমেল আহমদG

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলস্থ একটি হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বেলা’র নেটওয়ার্ক সদস্য ও আদিবাসী নেতা মাগুরছড়া পুঞ্জির মান্রী  জিডিশন প্রধান সুছিয়ান এর সভাপতিত্বে ও বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আখতার এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার। 

বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভাইরমেন্টাল সাইন্স বিভাগের অধ্যাপক ড. রুমেল আহমদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, বেলা’র প্রতিনিধি মামুন আহমদ।

সেমিনারের শুরুতে হবিগঞ্জ, মৌলভীবাজারসহ সংরক্ষিত বন ও জাতীয় উদ্যানের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. সাহেদা আখতার। বিষয়ের উপর অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

প্রধান অতিথি বলেন, `জলবায়ু পরিবর্তনগত প্রভাব, মনুষ্যসৃষ্ট কর্মকান্ডে বন হ্রাস পাচ্ছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় বনের সীমানা নির্ধারণ, ফান্ড গঠন প্রয়োজন। এছাড়া বন ঘেষে রিসোর্ট, কটেজ তৈরি হচ্ছে এসব বিষয়ে বনবিভাগকে খতিয়ে দেখা দরকার।'

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভাইরমেন্টাল সাইন্স বিভাগের অধ্যাপক ড. রুমেল আহমদ বলেন, `বন্যপ্রাণী বনের মধ্যেই থাকবে। বর্তমানে বনে আবাসস্থল কমে যাওয়ায় হাতিসহ বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ প্রয়োজন।'