শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11809

sylhet

প্রকাশিত

৩০ নভেম্বর ২০২৫ ২০:২৮

আপডেট

৩০ নভেম্বর ২০২৫ ২০:৩২

সিলেট

ফেসবুকে পরিচয় থেকে দুই কিশোরীর প্রেম, অ্যাডভেঞ্চার থামল সিলেটে

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ ২০:২৮

ফাইল ছবি

ফেসবুকের ইনবক্সে পরিচয়, তারপর বন্ধুত্ব—আর সেই বন্ধুত্বই দুই কিশোরীকে টেনে তুলল ঘর থেকে বহু দূরে। একজন সিরাজগঞ্জের কলেজছাত্রী, অন্যজন খুলনার স্কুলছাত্রী। বয়স কম, স্বপ্ন বড়; তাই দুজনের গোপন পরিকল্পনা সফল করতে প্রথমে দেখা হলো ঢাকায়। সেখান থেকেই শুরু তাদের ‘অ্যাডভেঞ্চার জার্নি’ সিলেটের কোম্পানীগঞ্জে।

স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জের সাদাপাথর রিসোর্টে রাত কাটায় তারা। পরদিন শনিবার নতুন থাকার জায়গা খুঁজতে বের হলে স্থানীয়দের চোখে পড়ে যায় অচেনা দুই কিশোরী। সন্দেহ জাগতেই বিষয়টি জানানো হয় পুলিশকে। একটু পরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘ফেসবুক ফ্রেন্ড’ জুটি চলে আসে হেফাজতে।

ওসি রতন শেখ জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত তারা থানায় নিরাপদ হেফাজতেই ছিল। তবে গল্প এখানেই শেষ নয়—খুলনা থেকে আসা কিশোরীর ব্যাগে পাওয়া গেল এক লক্ষাধিক টাকা আর স্বর্ণালঙ্কার! যা দেখে পুলিশও কিছুটা অবাক।

ওসি আরও বলেন, ফেসবুকের বন্ধুত্ব থেকেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর দুজনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। পরিবারের সদস্যরা থানায় এলে নিয়ম মেনে তাদের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুকের বন্ধুত্ব কতটা শক্তিশালী হতে পারে—সিরাজগঞ্জ ও খুলনার দুই কিশোরীর এ ঘটনাই যেন তার নতুন উদাহরণ। তবে শেষমেশ অ্যাডভেঞ্চার-যাত্রা থামল সিলেটের কোম্পানীগঞ্জ থানায়।