শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11864

sylhet

প্রকাশিত

০২ ডিসেম্বর ২০২৫ ১০:৪০

আপডেট

০২ ডিসেম্বর ২০২৫ ১৩:১৭

সিলেট

সিলেটে যে কারণে ৩ জনকে ধরলো পুলিশ

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ১০:৪০

সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ ৩ জনকে আটক করেছে। পুলিশ বলছে অবৈধভাবে আনা ভারতীয় পেঁয়াজ নিয়ে যাচ্ছিলেন তারা। সোমবার (১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এসআই (নিঃ) মোহাম্মদ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রশিদপুর পয়েন্ট সংলগ্ন বিশ্বনাথগামী পাকা রাস্তার ব্রিজের ওপর নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ বলছে, ওই সময় বিশ্বনাথ দিক থেকে আসা দুটি ডিআই পিকআপ তল্লাশির পর গাড়ি দুটি থেকে মোট ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। এতে মোট পেঁয়াজের ওজন প্রায় ৫ হাজার ২২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা বলে জানায় পুলিশ।

 

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ওলীপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মহরম আলী (২৫), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার জালালপুর এলাকার খালিছ মিয়ার ছেলে সাইফুল আলম (৩৪), এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার আলফু মিয়ার ছেলে মিজান মিয়া (১৯)।

 

পুলিশ বলছে, পেঁয়াজ বহনকারী দুটি ডিআই পিকআপ—ঢাকা মেট্রো-ন-১৫-৮৯০৫ এবং সিলেট মেট্রো-ন-১১-১৪৯৮—বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।