শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

11867

sylhet

প্রকাশিত

০২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৩

আপডেট

০২ ডিসেম্বর ২০২৫ ১৫:০৭

সিলেট

৩ মাসের মাথায় ফের কোম্পানীগঞ্জের ওসি বদলি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৩

(বা থেকে) ওসি মো. রতন শেখ, মো. শফিকুল ইসলাম খান

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখকে বদলি করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। 

 

তার স্থানে দায়িত্ব দেয়া হয়েছে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে। 

 

ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিনের মধ্যে সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগদান করবো।

 

অপরদিকে ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, এখনো নির্দেশনা আসেনি। চিঠি পেলে যোগদান করবো। 

 

এর আগে ৩১ আগস্ট সিলেটে সাদা পাথর লুটকাণ্ডে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়। তারস্থলে নিয়োগ পান মো. রতন শেখ । 

 

সম্প্রতি মো. রতন শেখ পিপিএম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। অক্টোবর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেটের সব কয়টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি। গত ৯ নভেম্বর সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

 

উল্লেখ্য মো. শফিকুল ইসলাম খানও গত আগস্ট মাসে ছাতক থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।