শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11869

sylhet

প্রকাশিত

০২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩

আপডেট

০২ ডিসেম্বর ২০২৫ ১৬:৩০

সিলেট

সিলেটের সেই বুরহান এখন র‌্যাবের জালে

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩

সিলেটের জালালাবাদে ট্রাকের ধাক্কায় মোটরসাইকের আরোহী এক যুবকের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন এক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত বুরহান উদ্দিন (৪২) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার গনিগঞ্জ এলাকার মোহাম্মদ আব্দুল কাদিরের ছেলে।

 

র‌্যাব জানায়, নিহত সাইদুর রহমান (২৩) সুনামগঞ্জ জেলার ছাতক থানার বাসিন্দা। গত ২ নভেম্বর বিকেলে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেলযোগে সিলেট শহরে রওনা হন। তাঁর বন্ধু হাসান (২২) সঙ্গে ছিলেন। সেদিন সন্ধ্যায় জালালাবাদ থানাধীন হাউসা সাকিন এলাকার সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সুনামগঞ্জগামী মুরগির খাদ্যবোঝাই একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়ে সাইদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। বন্ধু হাসান ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি লামাকাজী সেতুর ওপর ফেলে রেখে চালক সটকে পড়ে।

 

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দেন। এরপর র‌্যাব–৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব–৯, সদর কোম্পানির একটি দল ১ ডিসেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ওই চালককে আটক করে।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিকে সিলেটের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব–৯ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।