শিরোনাম
জিন্দাবাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া তালাবদ্ধ: আত্মসাত হয়েছে সাড়ে ২৪ কোটি টাকা সিলেটে খু নে র পর পালিয়েছিলেন ১৪ বছর, অবশেষে ধরা আজ থেকে নগরীতে রাত ৯ টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ: ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিং স্পেস উন্মোক্ত করতে হবে ভারত বাংলাদেশকে সবসময় আপন মনে করে: হাইকমিশনার খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকার অনুমতি চাইলো এয়ার অ্যাম্বুল্যান্স ৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন দিবস তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক করেনি ইসি, প্রস্তুতি চলছে আজ হবিগঞ্জ মুক্ত দিবস নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের ভোটদানে করণীয় জানালো ইসি একটি দলের অপকর্মের লাল কার্ড দেখাতে প্রস্তুত দেশবাসী: সিলেটে ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

11890

surplus

প্রকাশিত

০২ ডিসেম্বর ২০২৫ ২২:৪০

অন্যান্য

‘বেগম জিয়া কোটি মানুষের ভালোবাসা-আস্থার প্রতীক’- খন্দকার মুক্তাদির

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ২২:৪০

ছবি: সংগৃহিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথে এক নাম বারবার উচ্চারিত হয়, বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন নেতা নন, সংগ্রামী এক মা, দৃঢ় মনোবলের নারী, ইতিহাসের নির্মাতা এবং কোটি মানুষের ভালোবাসা-আস্থার প্রতীক। সময়, পরিস্থিতি ও কঠিন বাস্তবতার সাথে লড়াই করে আজও তিনি মানুষের হৃদয়ে অমলিন। বেগম খালেদা জিয়ার আপোষহীন পথচলা, আমাদের এগিয়ে চলার শক্তি।’

তিনি বলেন, “মানুষ রাজনীতিতে বিভক্ত হতে পারে, কিন্তু অসুস্থতার সামনে সবাই একই মানবতার জায়গায় দাঁড়ায়। আজ রাজনীতির দলমত ভুলে সবাই একক কণ্ঠে বলছে, ‘বেগম জিয়া সুস্থ হোন, ফিরে আসুন।’ আজ দেশের মানুষ, কর্মী-সমর্থক, সাধারণ জনগণ, সবাই চোখে অপেক্ষা আর হৃদয়ে প্রার্থনা করে, আল্লাহ তাঁকে আরোগ্য ও দীর্ঘ জীবন দান করুন। আমরা সবাই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করি।”

তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) ৩৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নয়াবাজারে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল পূর্বেক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সাব্বির হোসেন জামিলের পরিচালনায় সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান প্রমুখ।