https://www.emjanews.com/

11900

sylhet

প্রকাশিত

০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪

আপডেট

০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭

সিলেট

কোম্পানীগঞ্জে ৬ বছরের শিশু যৌন সহিংসতার শিকার

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪

ছবি: দেলোয়ার হোসেন ওরফে আব্দুর মছাব্বির ওরফে মনা (২১)।

সিলেটের কোম্পানীগঞ্জে ছয় বছরের এক শিশু যৌন সহিংসতায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত শিশুর চিৎকারে এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। আক্রান্ত শিশুকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী জনানা, ডাকঘর গ্রামে দুপুরে মনা একটি শিশু (৬) কে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। এর পর নির্জন স্থানে যৌন নির্যাতনের চেষ্টা করে। শিশুটি চিৎকার শুরু করলে এলাকাবাসী সেখানে চলে আসে। ঘটনার পরপরই শিশু নিরাপদে উদ্ধার হয়। অভিযুক্ত হিসেবে দেলোয়ার হোসেন ওরফে আব্দুর মছাব্বির ওরফে মনা (২১), পিতা ফখরুল আলম, গ্রাম: ডাকঘর, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেটকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ শিশুকে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তিকেও হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।