শিরোনাম
মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

11904

surplus

প্রকাশিত

০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০

অন্যান্য

সিলেটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০

ছবি: সংগৃহিত

‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে বেলুন উড়ানো ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান।

শোভাযাত্রা শেষে কলেজের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা পরিচালনা করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম এবং সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন, ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান, বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সাধারণ সম্পাদক ডা. এ. কে. আজাদ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ. এস. এম. মাইনুল হাসান।

সভায় বক্তারা বলেন- প্রতিবন্ধিতা ও শারীরিক অসামর্থ্য দূরীকরণে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাত, ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন স্নায়ুরোগ নির্ণয় ও পুনর্বাসনে এই বিশেষায়িত চিকিৎসা কার্যকর ভূমিকা রাখছে। ওষুধের পাশাপাশি ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপির সমন্বিত চিকিৎসা রোগীদের দ্রুত সুস্থ হতে সহায়তা করে।

বক্তারা আরও বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে প্রতিবন্ধীদের জন্য সমান অধিকার, পুনর্বাসন সেবা ও মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ নিশ্চিত করতে হবে।’

দিবসের শেষে আলট্রাসাউন্ড বিষয়ে দিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক-শিক্ষক, ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।