শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11915

sylhet

প্রকাশিত

০৩ ডিসেম্বর ২০২৫ ২২:১১

সিলেট

সিলেটে ডাকাতিতে ব্যবহৃত নোহা চালকসহ আটক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:১১

ছবি: সংগৃহিত

সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডের লালমাটিয়া–রয়েল সিটি আবাসিক এলাকায় সংঘটিত ডাকাতিতে ব্যবহৃত নোহা গাড়িটি চালকসহ আটক করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টায় গোলাপগঞ্জ থানাধীন পুরকায়স্থ বাজার হতে ড্রাইভার কাইয়ূমকে গ্রেফতার করা হয়। ড্রাইভারের স্বীকারোক্তিতে সন্ধ্যা ৬টায় গোলাপগঞ্জ থানাধীন লরিফর গ্রামের একটি গ্যারেজ হতে ডাকাতিতে ব্যবহৃত নোহা গাড়ি (ঢাকা মেট্টো চ- ১৫-২২৮৩) উদ্ধার করা হয়েছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য সোমবার (০১ ডিসেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটে সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডের লালমাটিয়া–রয়েল সিটি আবাসিক এলাকায় ডাকাতি সংঘটিত হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা পুলিশের দ্রুত অভিযানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই লুট হওয়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (০১ ডিসেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটে সিলেট–ফেঞ্চুগঞ্জ রোডের লালমাটিয়া–রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন স্থানে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়।

পরে নোহা ও আরেকটি সাদা প্রাইভেট কার থেকে ৬-৭ জন সশস্ত্র ডাকাত চালক ও হেলপারকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে মালামাল লুট করে। একই সঙ্গে হেলপারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদল। ঘটনার পর মোগলাবাজার থানায় মামলা (নং–০১/১৫২, তারিখ–০১/১২/২০২৫, ধারা–৩৯৫/৩৯৭) রুজু হয়।