https://www.emjanews.com/

11967

sylhet

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ১১:১১

আপডেট

০৬ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮

সিলেট

কানাইঘাটে ছয়ফুল হ ত্যা কা ন্ডের প্রধান আ সা মী সুমন গ্রে ফ তা র

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:১১

ছবি: গ্রেপতারকৃত সুমন আহমদ।

সিলেটের কানাইঘাট সীমান্তের ডোনা রাতাছড়া গ্রামের ছয়ফুল হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সুমন আহমদকে(২৭) কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে কানাইঘাট থানায় নিয়ে আসে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম জানান, ছয়ফুল (১৯) হত্যাকাণ্ডে তার পিতা ছলু মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন, যেখানে সুমন আহমদকে এজাহারের ২ নম্বর আসামি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় টাকা–পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, গত ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাতাছড়া গ্রামের সাকিল আহমদ (২৫) ছয়ফুলকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে সাকিলের বাড়ির বারান্দার খুঁটিতে বেঁধে রাখা হয় এবং সাকিল তার সহযোগী সুমন আহমদ (২৭)–কে ডেকে আনে।

এসময় টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে তর্ক শুরু হলে একপর্যায়ে সাকিল ও সুমন মিলে দা দিয়ে ছয়ফুলকে এলোপাতাড়ি কোপায়। পরে গুরুতর জখম অবস্থায় তাকে টিলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ছয়ফুলকে মৃত ঘোষণা করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে—লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ছয়ফুলকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।