শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11968

sylhet

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩১

আপডেট

০৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩২

সিলেট

সিলেটে ৮ দলের সমাবেশ আজ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩১

নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (৬ নভেম্বর) সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতসহ আট দল। দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশটি। সমাবেশে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা আসবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

 

এদিকে সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ সমাবেশে সভাপতিত্ব করবেন। এতে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

 

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে। আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সিলেট বিভাগের প্রতিটি উপজেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।