শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

11998

sylhet

প্রকাশিত

০৭ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

আপডেট

০৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৮

সিলেট

আজ থেকে রাত ৯ টায় বন্ধ করতে হবে ব্যবসা প্রতিষ্ঠান : ৩১ ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করতে হবে পার্কিং স্পেস

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

ছবি: ইমজা নিউজ।

সিলেট মহানগরে আজ রবিবার রাত ৯টার পর সব বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে খাবার হোটেল, রেস্তোরাঁ এবং ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সোমবার (১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় জানানো হয়—মহানগরের সব হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে।

এ ছাড়া শহরের যানজট নিরসনে সব মার্কেট ও শপিং মলের জন্য নিজস্ব পার্কিং ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছে—সেগুলো সরিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

এর আগে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে একই ধরনের নির্দেশনা কয়েক দফায় বাস্তবায়নের চেষ্টা হলেও তা টিকেনি। তবে এবারের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে এসএমপি।