শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12083

sylhet

প্রকাশিত

১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৩

আপডেট

১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬

সিলেট

সিলেটে যে কারণে সজলকে ধরলো র‌্যাব

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৩

সিলেট জেলার কোম্পানীগঞ্জ এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধার–সংক্রান্ত বিশেষ অভিযানে একজনকে আটক করেছে র‌্যাব-৯। মঙ্গলবার দিবাগত (১০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, টুকেরবাজার এলাকার মেজবান হোটেলের সামনে অবস্থানকালে তাদের আভিযানিক দল গোপন সূত্রে খবর পায় যে কোম্পানীগঞ্জ থানার ৮ নম্বর ভোলাগঞ্জ ওয়ার্ডের একটি আবাসিক হোটেলের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে দুইজন পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে আটক করা হয় এবং আরেকজন দৌড়ে পালিয়ে যায়।

র‌্যাব বলছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, একটি ট্রাকের বডির ভেতর ফেনসিডিল রাখা রয়েছে। পরে ট্রাক তল্লাশি করে প্লাস্টিকের দুইটি বস্তায় রাখা ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন— সিলেট জেলার জকিগঞ্জ থানার তিরাশি এলাকার সমিরন বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস (৩৫)।

র‌্যাব-৯ জানিয়েছে, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামত কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।