শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12151

sylhet

প্রকাশিত

১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০২

আপডেট

১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০৩

সিলেট

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না রবিবার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০২

সিলেটে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, সরবরাহ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য রবিবার (১৪ ডিসেম্বর) নগরীর কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর মিরাপাড়া, টুলটিকর, বটেরতল, শাপলাবাগ, কল্যাণপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সবার সহযোগিতা কামনা করেন।