শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12207

sylhet

প্রকাশিত

১৫ ডিসেম্বর ২০২৫ ১২:১৩

আপডেট

১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২

সিলেট

সিলেটে ব্যবসায়ীর বাসায় চু*রি : স্বর্ণালঙ্কার ও পাউন্ড লু ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:১৩

সিলেট নগরীর মধুশহীদ এলাকায় এক ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকায় দুর্বৃত্তরা ঘরের গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মধুশহীদ এলাকার মাজার গলির ৩০ নম্বর বাসায় ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, চোর চক্র স্টিলের আলমিরা ভেঙে নগদ অর্থের পাশাপাশি প্রায় ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। একই সঙ্গে আলমিরায় রাখা আনুমানিক চারশ পাউন্ডও নিয়ে গেছে বলে তারা জানায়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, মধুশহীদ এলাকার একটি বাসায় চুরির ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি জানান, ঘটনার সময় বাসায় কেউ উপস্থিত ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।