শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12234

sylhet

প্রকাশিত

১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৩

আপডেট

১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০১

সিলেট

সিলেটে হোটেল রুমে ধরা খেলেন ৬ নারী-পুরুষ : সিলগালা

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৩

সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকা থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। স্থানীয় একটি হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অতিথি হোটেলটির তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলটি সিলগালা করা হয়।

আটককৃতরা হলেন শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭) ও জাকিয়া আক্তার সুমা (২০)।

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে অসামাজিক কার্যকলাপের দায়ে অতিথি হোটেলটি সিলগালা করা হয়েছে।