https://www.emjanews.com/

12296

sylhet

প্রকাশিত

১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৫

আপডেট

১৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৫

সিলেট

সিলেটে ডেভিল হান্ট-টু : আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী আ ট ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ‘ডেভিল হান্ট–টু’ কার্যক্রমের আওতায় মহানগর এলাকায় গত মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযান চালিয়ে মোট ৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটককৃতরা জিআর মামলা, বিস্ফোরক উপাদানাবলী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় সন্দেহভাজন আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরাও রয়েছেন। তাদের পরিচয় হলো, সিলেট জেলার এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার বাসিন্দা, মৃত মানিক মিয়ার ছেলে তুহিন আহমদ (৪০), যিনি সিলেট মহানগর তাতীলীগের সহ-সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের ০৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, সিলেট জেলার কোতোয়ালী থানার লালদিঘীরপাড় এলাকার হাজী মকবুল হোসেনের ছেলে আহমেদ হোসেন মুন্না (৩১), যিনি যুবলীগ কর্মী এবং বর্তমানে কোতোয়ালী থানার ঘাসিটুলা এলাকায় বসবাস করছেন, সিলেট জেলার এয়ারপোর্ট থানার মংলীরপাড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. তারা মিয়া (৬৪), যিনি খাদিমনগর আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলার এয়ারপোর্ট থানার দেবাইরবহর এলাকার মোস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ আলী বলি (৪৮), যিনি আওয়ামী লীগ কর্মী; মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার স্টেশন রোড বরমচাল এলাকার মৃত ইদ্রিছ আলীর ছেলে কামাল হোসেন (৫৬), যিনি একজন সাংবাদিক এবং কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বর্তমানে সিলেট জেলার এয়ারপোর্ট থানার হাউজিং এষ্টেট এলাকায় বসবাস করছেন, সিলেট জেলার মোগলাবাজার থানার শেখপাড়া এলাকার গুলজার আহমদের ছেলে মো. ইয়াহিয়া (৪২); সিলেট জেলার জালালাবাদ থানার মোগলগাঁও এলাকার সুনু মিয়ার ছেলে মো. দিলোয়ার হোসেন (৪৫), যিনি সদর উপজেলা তাতীলীগের সভাপতি, সিলেট জেলার জকিগঞ্জ থানার বাহ্মনগাঁও মানিকপুর এলাকার মৃত খোকা দাশের ছেলে বিজিতলাল উজ্জল ওরফে নিধিররঞ্জন (৩৫), বর্তমানে সিলেট জেলার কোতোয়ালী থানার দজিবন্দ এলাকায় বসবাস করছেন এবং সিলেট জেলার মোগলাবাজার থানার শেখপাড়া এলাকার মৃত রমিজ উল্লাহর ছেলে নূরুল ইসলাম (৬০)।

পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।