https://www.emjanews.com/

12298

sylhet

প্রকাশিত

১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৫১

আপডেট

১৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৪

সিলেট

সিলেটজুড়ে অভিযান : ৪ জনকে ধরলো পুলিশ

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৫১

সিলেটজুড়ে পৃথক অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ। মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন রাজপাড়া এলাকার সুরভী–১২ লাবিলা ভবনে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ বলছে, তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২ হাজার ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন—সিলেট জেলার গোয়াইনঘাট থানার ফুলতৈল এলাকার আজমান আলীর ছেলে জুনেদ আহমেদ (২৫), সিলেট জেলার জকিগঞ্জ থানার শাহজালালপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমেদ (২৮) এবং সিলেট জেলার কানাইঘাট থানার বাঙালিপাড়া এলাকার হেলাল আহমেদের ছেলে রুবেল আহমেদ (২৬)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে একই দিন দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) শহীদুল ইসলাম চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোবহানীঘাট পয়েন্টের নিকট মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট নামীয় পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করেন। পুলিশ বলছে, অভিযানের সময় ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সিলেট জেলার কোতোয়ালী থানার শেখঘাট এলাকার মো. আলী আকবরের ছেলে আসিফ করিম জনি (২৫), যিনি বর্তমানে একই থানার কুয়ারপাড় এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।