সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে একটি আন্তঃজেলা ডাকাত দলের এক সর্দারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাইফুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি বিয়ানীবাজার থানার নন্দিরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ বলছে, তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা মোট ১৭টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
