শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12332

sylhet

প্রকাশিত

১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩১

আপডেট

১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪

সিলেট

কানাইঘাটে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩১

ছবি: কানাইঘাটে ছাত্রলীগ সভাপতি রাওয়ান গ্রেফতার।

সিলেটের কানাইঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কানাইঘাট উপজেলা সভাপতি রাওয়ান আহমদকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রাওয়ান আহমদ (২৬) কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মাসুক আহমদের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় রাওয়ান আহমদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট ছিল। এছাড়াও জুলাই আন্দোলন চলাকালে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।