শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12385

sylhet

প্রকাশিত

২১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭

আপডেট

২১ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮

সিলেট

সিলেটে সবজি ক্ষেতের মাটির নিচে ভারতীয় অ*স্ত্র

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭

সিলেটের সীমান্ত এলাকায় ফের ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ পান্থুমাই বিওপি একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টহলদল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পান্থুমাই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

বিজিবি সূত্রে জানা যায়, কয়েকজন অস্ত্র চোরাকারবারী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে অন্য একটি চোরাকারবারী গ্রুপের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে স্থানীয় একটি সবজি ক্ষেতে মাটির নিচে চাপা দিয়ে রাখে। পরে অস্ত্র সংগ্রহের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে একটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে একই এলাকা থেকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ২৫টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়েছিল।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই অবৈধ অস্ত্র চোরাচালানের মাধ্যমে অস্থিতিশীল করা না যায়, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।