https://www.emjanews.com/

12570

sylhet

প্রকাশিত

২৮ ডিসেম্বর ২০২৫ ১১:১০

আপডেট

২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪

সিলেট

চুনারুঘাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা আ ট ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ ১১:১০

হবিগঞ্জের চুনারুঘাটে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদকে (৪০) আটক করেছে পুলিশ। 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট আমরোড বাজার থেকে তাকে আটক করা হয়।

সেলিম উপজেলার বনগাঁও গ্রামের নূর মিয়ার ছেলে। তিনি ২ নম্বর আহমদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।