শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12602

sylhet

প্রকাশিত

২৯ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

আপডেট

২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮

সিলেট

সিলেটে কোন আসনে কতজন নিলেন মনোনয়ন ফরম : জমা দেয়ার শেষ দিন আজ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে গতকাল রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দলীয় প্রার্থীদের পাশাপাশি ৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এখন পর্যন্ত মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন। রোববার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ ও দাখিলসংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিলেট-১ আসনে ১০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট-২ আসনে সংগ্রহ করা হয়েছে ১০টি মনোনয়নপত্র। সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সিলেট-৪ ও সিলেট-৫ আসনে ৮টি করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সিলেট-৬ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।