শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12603

sylhet

প্রকাশিত

২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৯

আপডেট

২৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৫

সিলেট

ওসমানী হাসপাতালে ঘুষসহ নানা অনিয়মের প্রমাণ এখন দুদকের হাতে

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৯

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থপাচার, আয় গোপন, কর ফাঁকি, ঘুষ গ্রহণ এবং রাজস্ব ফাঁকির অভিযোগে দেশের তিনটি জেলায় তিনটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালটিতে ঘুষ লেনদেন, একটি সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বাণিজ্য পরিচালনা, সেবা প্রদানে অনিয়ম এবং সাধারণ রোগীদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম হাসপাতালের সেবাগ্রহীতা ও দাতাদের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে।

দুদক জানায়, প্রাথমিক যাচাইয়ে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে সংগ্রহ করা তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র- বাসস