শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12604

sylhet

প্রকাশিত

২৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৩

আপডেট

২৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৫

সিলেট

সিলেটে সেই বাবলুকে ধরলো পুলিশ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৩

মোগলাবাজার থানার পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় ২১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার মসজিদ কলোনি রোডে নার্সিং ইনস্টিটিউটের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত মো. বাবুল হোসেন (৩৮) সিলেট জেলার জকিগঞ্জ থানার হাতি ডহর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে । তিনি বর্তমানে দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার স্বর্ণশিখা (২৬ নম্বর ওয়ার্ড) এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ বলছে, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ মাদক বেচাকেনার সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।