শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12702

sylhet

প্রকাশিত

০১ জানুয়ারী ২০২৬ ১১:৪০

আপডেট

০১ জানুয়ারী ২০২৬ ১৪:৫১

সিলেট

সিলেটে থার্টি ফার্স্ট নাইটে ডিবির জালে ৩ জন

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ১১:৪০

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ রাতে (থার্টি ফাস্ট নাইট) জালালাবাদ থানাধীন চাতল লামারগাঁও এলাকার লন্ডনীবাড়ি সংলগ্ন ধানী জমির পাশে নির্মিত একটি টিনশেড ছাপটাঘরে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশের দাবি প্রকাশ্যে জুয়া খেলার সময় ওই স্থান থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার জগদিশপুর এলাকার মৃত হাসিন মিয়ার ছেলে গয়াছ মিয়া (৫০), বর্তমানে সিলেট নগরের জালালাবাদ থানার কালীবাড়ী রোডের মদিনা মার্কেট এলাকায় বসবাসরত; সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার ইদনপুর মান্নারগাঁও এলাকার মৃত তারু মিয়ার ছেলে আব্দুস শহিদ (৪৯); এবং সিলেট জেলার মোগলাবাজার থানার রুস্তমপুর এলাকার মৃত মো. তইমোল্লার ছেলে ফজলু মিয়া (৫২)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলার সময় আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।