শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

12730

tourism

প্রকাশিত

০২ জানুয়ারী ২০২৬ ১৮:৫৭

পর্যটন

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটে অনুমতি পেল বিমান

প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ১৮:৫৭

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

শুক্রবার (২ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে সৃষ্ট এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশই সরাসরি ফ্লাইট পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্তকে সহজ করেছে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা দুবাই বা দোহা হয়ে ভ্রমণ করতে বাধ্য হচ্ছেন।

সূত্র জানায়, ফেডারেল সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তীতে অনুমোদনটি পুনরায় পর্যালোচনা করা হবে।

অনুমোদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে।

সিএএ সূত্র আরও জানিয়েছে, নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে এয়ারলাইন্সটিকে।

এ ছাড়া ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে বিমান বাংলাদেশকে। একই সঙ্গে অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত পূরণ নিশ্চিত করতে হবে।

সবকিছু ঠিক থাকলে চলতি জানুয়ারির শেষ দিকেই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।