শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12781

sylhet

প্রকাশিত

০৪ জানুয়ারী ২০২৬ ১৬:১৫

আপডেট

০৫ জানুয়ারী ২০২৬ ১৬:০৮

সিলেট

সিলেট-৬ আসনে বিএনপির আরেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ১৬:১৫

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম রবিবার (৪ জানুয়ারি) দুপুরে যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরদিন প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য ঘাটতি পূরণ করা হলে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় তা পর্যালোচনা করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

উল্লেখ্য, সিলেট-৬ আসনে বিএনপির দলীয় নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন ফয়সল আহমদ চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত নির্বাচনে একজনই অংশ নেবেন। কে প্রার্থী হিসেবে চূড়ান্ত হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; বিষয়টি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।