শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12810

sylhet

প্রকাশিত

০৫ জানুয়ারী ২০২৬ ১৭:২১

আপডেট

০৫ জানুয়ারী ২০২৬ ১৭:২২

সিলেট

সিলেটে ফাহিম হ ত্যা কা ন্ড : কুমিল্লা থেকে গ্রে ফ তা র ১

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ১৭:২১

সিলেটের শাহপরাণ থানার ছড়ারপাড় এলাকায় হারুন রশিদের ছেলে মো. ফাহিম (৩৩) হত্যার ঘটনায় কুমিল্লায় যৌথ অভিযানে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (০৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে  কুমিল্লা জেলার তিতাস থানার কালাকান্দি বাজার সংলগ্ন কালাকান্দি বাজার এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আলী হোসেন মাইল্লা (৩৩) সিলেটের উত্তর বালুচর এলাকার জোনাকী আবাসিক এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি ফাহিম হত্যাকান্ডে শাহপরাণ থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ২নং আসামি।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ১৪ নভেম্বর শাহপরাণ থানায় দায়ের করা এফআইআর নং-২০-এ ৩০২/৩৪ ধারায় মো ফাহিম হত্যার অভিযোগ আনা হয়। ঘটনার দিন ১০ নভেম্বর বিকাল ৫টায় ছড়ারপাড় এলাকায় পূর্ব বিরোধের জেরে একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার পথরোধ করে হামলা চালায়। তখন ফাহিমকে মাথা, বুকে, তলপেটে আঘাত এবং বাম হাতের কব্জির রগ কেটে গুরুতর আহত করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে ১১ নভেম্বর রাত ৩টায় সিলেটে ফেরার পথে ফাহিমের মৃত্যু হয় ।

ঘটনার পর থেকে তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর আগে একই মামলার ১নং ও ৩নং আসামিকে র‌্যাব-৯ আটক করে। 

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের আটক করতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।