শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

12862

sylhet

প্রকাশিত

০৭ জানুয়ারী ২০২৬ ১৬:২০

আপডেট

০৭ জানুয়ারী ২০২৬ ১৬:২৪

সিলেট

বিএনপির এমপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১৬:২০

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনি বিচারক কমিটির চেয়ারম্যান তাকে নোটিশ করেছেন।  আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক অবস্থায় আছি।

নোটিশে উল্লেখ করা হয়, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচার কার্যক্রম পরিচালনা করেন। প্রচারের ছবি এবং দলিলাদিসহ এক ব্যক্তি গত ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন।  

এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি করে তিনি প্রচার চালান।  এ প্রচারের ছবি ও দলিলাদিসহ মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে এক ব্যক্তি ৪ জানুয়ারি কমিটির নিকট একটি লিখিত অভিযোগ দেন। 

এমতাবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনিত অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কেন নির্বাচন কমিশন বরাবর পাঠানো হবে না— এ মর্মে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

সূত্র- যুগান্তর