শিরোনাম
বরফধস ও রাবিশে তৈরি কৃত্রিম লেক বিস্ফোরণ, নেপালে শতাধিক প্রাণহানি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে প্রশাসনের ১৩ নির্দেশনা নেপালে ভয়াবহ বন্যা: ৯৫ মৃত্যু, নিখোঁজ তিন শতাধিক পর্যটক তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল সিলেটে ‘প্রেমিকাকে’ চা-পান খাওয়ানোয় ব্যবসায়ীকে খু/ন: পুলিশ খুঁজছে রহস্য ৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ

https://www.emjanews.com/

12902

sylhet

প্রকাশিত

০৮ জানুয়ারী ২০২৬ ২০:৩৮

সিলেট

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে পণ্ড

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ২০:৩৮

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ পণ্ড হয়ে গেছে।

উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা খালেক মিয়ার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে মোছা: পারুল আক্তারের সঙ্গে  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের জারু মিয়ার ছেলে, সৌদি আরব প্রবাসী রুহান মিয়ার বিয়ের দিন নির্ধারিত ছিল আজ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বরযাত্রী নিয়ে বিয়ের বাড়িতে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পেরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম দ্রুত এ বিষয়টিতে হস্তক্ষেপ করেন। পরে তার নির্দেশে বাল্যবিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

একই দিনে বুল্লা ইউনিয়নের  গ্রামে  আকবর মিয়ার মেয়ে তামান্না আক্তারের বিয়েও বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। তামান্না বুল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে তামান্নার বিয়ে ঠিক হয়েছিল তবে পাত্রের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।