শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

12959

sylhet

প্রকাশিত

১১ জানুয়ারী ২০২৬ ১৩:১৪

আপডেট

১১ জানুয়ারী ২০২৬ ১৩:৩৭

সিলেট

সিলেটে পেলোডারের চাপায় প্রাণ গেলো একজনের

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ১৩:১৪

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি পেলোডারের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পারভেজ আহমেদ (২৭)।

রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ আহমেদ ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ আহমেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।