শিরোনাম
সিলেটের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সিউক চেয়ারম্যান মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী, শাহজালাল (রহ.) মাজার নিয়ে সভা সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন সিলেটে নি/খোঁ/জ শিশুদের নিয়ে প্রতারণার নতুন ফাঁদ: মাদ্রাসা ছাত্রের ভুয়া ভিডিও সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে

https://www.emjanews.com/

12980

politics

প্রকাশিত

১১ জানুয়ারী ২০২৬ ২০:৩৪

রাজনীতি

সিলেটের চারজনসহ আরও ৮ নেতাকে দলে ফিরালো বিএনপি

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ২০:৩৪

ছবি: সংগৃহীত

বিএনপি আবার আট নেতাকে দলের সদস্যপদে ফিরিয়ে নিয়েছে। তাদের মধ্যে চারজন সিলেট ও সুনামগঞ্জ বিএনপি-দলীয় নেতাও রয়েছেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে এই নেতাদের আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের লিখিত আবেদন এবং দলের সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রত্যাহারকৃত নেতাদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলাধীন বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ ও সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার।

এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুখলেসুর রহমান বুলু ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলমের পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ নেতাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদে পুনঃসংযোজনের মাধ্যমে দলের শৃঙ্খলা ও ঐক্য দৃঢ় করা হবে।