শিরোনাম
মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

12982

surplus

প্রকাশিত

১১ জানুয়ারী ২০২৬ ২১:০৩

আপডেট

১১ জানুয়ারী ২০২৬ ২১:০৭

অন্যান্য

ওমান, কাতার ও সৌদিগামী প্রবাসীদের ভিসা যাচাই সেবা চালু

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ২১:০৩

ছবি: সংগৃহীত

ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের জন্য প্রবাসী প্লাটফর্ম ‘আমি প্রবাসী’ নতুন সুবিধা নিয়ে এসেছে। এবার থেকে যাত্রার আগেই প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে তাদের ভিসা যাচাই করতে পারবেন। এ সেবা পেতে ১৬৭৬৮ নম্বরে কল করলেই সহজেই ভিসা যাচাই করা যাবে।

রোববার (১১ জানুয়ারি) আমি প্রবাসী অ্যাপের মালিকাধীন প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সেবার মাধ্যমে প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ, স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে এবং প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইলে একটি এসএমএসে ভিসা বৈধ কি অবৈধ তা নিশ্চিত করা হবে।

যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। ভিসা বৈধ এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে বৈধতা নিশ্চিত করা হবে।

প্রতিষ্ঠান সূত্রে বলা হয়েছে, স্বল্প সার্ভিস ফি দিয়ে দ্রুত ও সহজে এই সেবা নেওয়া যাবে। এতে প্রবাসীরা ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমিয়ে নিরাপদভাবে বিদেশে যেতে পারবেন।

‘আমি প্রবাসী’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, `বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করা আমাদের লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে আমরা প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে চাই। এটি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'