শিরোনাম
মন্ত্রী-এমপিদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের দেশের ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা সিলেটে অ'বৈধ ডিজেল মজুদের বিরুদ্ধে অভি'যান, ১২০০ লিটার জব্দ সিলেটে প্রাইভেট কারে তুলে নারীকে অ/প/হ/র/ণ চেষ্টার দায়ে গ্রে ফ তা র ৩ সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ সিলেটে তেল না পেয়ে কর্মচারীকে ছু/রিকা/ঘাত: তিনজন গ্রে ফ তা র ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

12987

sylhet

প্রকাশিত

১২ জানুয়ারী ২০২৬ ১৪:১০

সিলেট

কখন সিলেট আসছেন তারেক রহমান : সফরসূচী চূড়ান্ত

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১৪:১০

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর মধ্যে সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরাও অংশ নেবেন বলে জানান তিনি।

বিএনপি সূত্র জানায়, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করা দলের একটি দীর্ঘদিনের রাজনৈতিক রীতি। অতীতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও এভাবেই প্রচার কার্যক্রম শুরু করতেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখছে দলটি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার।

দলীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এই সফরের মধ্য দিয়েই তিনি সরাসরি নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সূত্র মতে, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সমাবেশে সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী প্রচারণার এই জনসভায় ব্যাপক জনসমাগম ঘটাতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় সিলেট নগরের লামাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।